দেশে রাশিয়ার স্পুটনিক-ভি টিকার অনুমোদন
মেডিভয়েস রিপোর্ট: নতুন করে করোনার সংক্রমণ ও ভ্যাকসিন পরিস্থিতি বিবেচনা করে রাশিয়ার তৈরি স্পুটনিক-ভি টিকা এর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি এই অনুমোদন দিয়েছে।
আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) ঔষুধ প্রশাসন অধিদপ্তরের এক সভায় টিকা অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, রাশিয়ার এই টিকা আমদানি ও ব্যবহারে বাংলাদেশের এখন আর আইনগত কোনো বাধা নেই। সরকার চাইলে আগামী মাস অর্থাৎ মে থেকেই টিকা দিতে পারবে।
ঔষধ প্রশাসন সূত্রে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও সুইজারল্যান্ড—এই সাত দেশে ব্যবহারের অনুমোদন থাকলে সেসব ওষুধ, টিকা বা চিকিৎসাসামগ্রী বাংলাদেশে অনুমোদন দেওয়া হয়। ধরে নেওয়া হয় বৈজ্ঞানিকভাবে কার্যকর ও নিরাপদ বলেই এসব ওষুধ ও টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওই দেশগুলো অনুমোদন দেয়। কিন্তু রাশিয়ার টিকাটি এখনও সেসব দেশ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পায়নি। সে কারণে টিকাটির বিশেষ অনুমোদনের প্রয়োজন ছিল।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত জরুরি জনস্বাস্থ্য ক্ষেত্রের ওষুধ, পরীক্ষামূলক ওষুধ, টিকা ও মেডিকেল সরঞ্জামবিষয়ক কমিটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। টিকাটির প্রথম ডোজ বিতরণের পর এখন দ্বিতীয় ডোজ বিতরণের কাজ চলছে।
তবে সম্প্রতি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সংকট দেখা দেওয়ায় দেশের শীর্ষ স্থানীয় জনস্বাস্থ্যবিদ, টিকা বিশেষজ্ঞ, ওষুধবিজ্ঞানী ও রোগতত্ত্ববিদেরা এই কমিটি রাশিয়ার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। এতে বাংলাদেশে অনুমোদন পাওয়া টিকার সংখ্যা দাঁড়াল দুটি।
প্রসঙ্গত, দেশে ভারত থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আসা অনিশ্চয়তায় পড়ায় গণ টিকাদান কর্মসূচি বাধার সম্মুখীন হয়েছে। গতকাল থেকে প্রথম ডোজের টিকা দেওয়া বন্ধ হয়ে যায়। প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়ার অপেক্ষায় থাকা ব্যক্তিদের মধ্যে ১৩ লাখ মানুষকে টিকা দেওয়ার জন্য মজুত সরকারের হাতে নেই।
-
০৭ জানুয়ারী, ২০২৩
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৯ ডিসেম্বর, ২০২১
-
২৪ নভেম্বর, ২০২১
-
২৩ নভেম্বর, ২০২১
-
১৩ নভেম্বর, ২০২১
-
০৩ নভেম্বর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
৩১ অক্টোবর, ২০২১
-
২৮ অক্টোবর, ২০২১